রবিবার ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

🗓 শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

👁️ ১৯ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর,ঈদগাঁও :: ঈদগাঁও উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা বিভাগ) অনুষ্ঠিত হয়েছে।

২৫ এপ্রিল (শনিবার) সকাল ৮টা থেকে দুপুর ২. ৩০ মিনিট পযন্ত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে অংশ নিয়েছে- ইসলামপুর,পোকখালী, ঈদগাঁও, ইসলামাবাদ,জালালাবাদ ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়সমুহ।

বালকে ৪টি ও বালিকায় ৪টি খেলা সম্পন্ন হয়।

এই টুনামেন্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচীব আজমগীরসহ ৫টি ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ক্রীড়ামোদি ব্যাক্তি বর্গরা।

টুনামেন্ট পরিচালনা করেছেন,বাফুফের রেফারী মিজানুর রহমান।

এ খেলায় ফাইনালে উত্তীর্ণ হন-বালিকা বিভাগে ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, নাইক্ষ্যং দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,বালক বিভাগে ইউসুফেরখীর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং নাইক্ষ্যংদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় টিম।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর