রবিবার ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওর পোকখালীতে ৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন

🗓 শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

👁️ ৪৯ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

👁️ ৪৯ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: ঈদগাঁও উপজেলার জালালাবাদ ও পোকখালী ইউনিয়নের আওতাধীন ৩ কিলোমিটার দীর্ঘ জিয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়।

শনিবার (২৫ এপ্রিল) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনঃখনন কাজ উদ্বোধন করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব লুৎফুর রহমান কাজল, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,খাল পুনঃখনন মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকার জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা,গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে পানি চলাচল ব্যাহত হচ্ছিল।

পুনঃখনন কাজ সম্পন্ন হলে স্থানীয় কৃষক,সাধারণ মানুষ ব্যাপক উপকার পাবেন বলে আশা করেন তারা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর