এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের ২৪ ঘন্টার অভিযানে তিন নারীসহ মামলার ১০ পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাতে থানার ওসি মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামীসহ বিভিন্ন অপরাধ চক্র জড়িত নারীসহ ১০ জন আসামীকে গ্রেফতার করে।
থানা পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের নির্দেশনায় টানা সাতদিন ধরে চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে।
এ অভিযানের অংশ হিসেবে থানার ওসি মোহাম্মদ মনির হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম মাসুম সিদ্দিকী এর নেতৃত্বে এসআই (উপপরিদর্শক) ফরিদ হোসেন, শফিকুল ইসলাম রাজা, সুজন বিকাশ চাকমা এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাজালাল মিয়া, সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত এসব আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার সংক্রান্তে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এ অভিযানের সপ্তমদিনে পুলিশ সিআর মামলার ৬ জন ও বিভিন্ন অপরাধ চক্রে জড়িত ৪ জন সহ সর্বমোট ১০ জন আসামীকে গ্রেফতার করে। তাদের মধ্যে তিনজন নারী আসামি রয়েছে।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে এসব আসামিকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। ও
য়ারেন্ট তামিলের নিমিত্তে বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ওসি মনির হোসেন।














