রবিবার ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফের হ্নীলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জেলেদের আর্থিক সহায়তা প্রদান

🗓 বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

👁️ ৩৫ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

👁️ ৩৫ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস ::  টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জেলে পল্লী পরিদর্শনে গেছেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সরওয়ার জাহান চৌধুরী।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর নির্দেশে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে নগদ আর্থিক সহায়তা বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহাম্মদ আলী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ওসমান গনী, ব্যবসায়ী মাসুদ, হ্নীলা হেলথ কেয়ারের পরিচালক জুবাইরসহ স্থানীয় নেতাকর্মীরা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর