রবিবার ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা

🗓 শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

👁️ ৪১ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

👁️ ৪১ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়া উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে প্রশাসনের অভিযানে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার পালংখালী ইউনিয়নের মোছার খোলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা।

আইনশৃঙ্খলা বাহিনী ও বন বিভাগের সহায়তায় পরিচালিত মোবাইল কোর্টে পাহাড় কেটে বনভূমি উজাড় এবং ড্রেজার মেশিন দিয়ে খাল থেকে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সাইফুল ইসলাম ভূট্টো (৪২) নামের এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে ঘটনাস্থল থেকে ব্যবহৃত ড্রেজার মেশিন ও কোদাল জব্দ করা হয়েছে।

অভিযানকালে সহকারী বন সংরক্ষক শাহীনুর ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ভূমি অফিস এবং বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, মোছার খোলা বিট অফিস থেকে প্রায় এক কিলোমিটার দূরে বনভূমির বিস্তীর্ণ এলাকা কেটে ফেলার ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে দ্রুত প্রতিবেদন দিতে বন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি, পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর অভিযান পরিচালনার নির্দেশনা দিয়েছে প্রশাসন।

উখিয়ায় এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে এবং জনসাধারণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর