রবিবার ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস লাগিয়ে নারীর আত্মহত্যা 

🗓 শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

👁️ ৪১ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

👁️ ৪১ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস ::  পারিবারিক কলহের জের ধরে আসমত আরা নামে এক রোহিঙ্গা নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-১০ এর জি/০২ ব্লকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আসমত আরা নামের ওই রোহিঙ্গা নারী মায়ের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে অভিমান করে নিজ বসতঘরে গলায় ফাঁস দেন।

ঘটনার সময় আশপাশে কেউ না থাকায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আসমত আরার পিতার নাম আব্দুর রহমান। তিনি রোহিঙ্গা ক্যাম্প-১০ এর জি/০২ ব্লকের বাসিন্দা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনিপদক্ষেপ নেয়া হচ্ছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর