এম জিয়াবুল হক, চকরিয়া :: ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ স্লোগানে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।
এরপর চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ জায়নুল আবেদিন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মিসকাত উদ্দিন মাহির সঞ্চালনায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আনোয়ারুল আমিন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ আরিফ উদ্দিন, চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একজন মানুষের সুস্থ জীবনযাত্রার ভিত্তি হলো সঠিক পুষ্টি। তাই পরিমিত ও সুষম খাদ্যগ্রহণের অভ্যাস গড়ে তোলা, শিশু, গর্ভবতী নারী ও বৃদ্ধদের জন্য উপযুক্ত পুষ্টির বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সহিত কাজ করতে হবে।
সেই সাথে সভায় মানুষের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং কোন ফলে কি ধরনের পুষ্টি রয়েছে সুসম্পর্কে অবগত করা হয়েছে।
এছাড়াও আলোচনা সভায় পুর্ববড় ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান হারুনর রশীদ, সাংবাদিক মনছুর আলম রানা, হাসপাতালের চিকিৎসক, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সিনিয়র নার্স, পুষ্টি কার্যক্রমে নিয়োজিত স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন কমিউনিটি হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্টরা অংশ গ্রহন করেন।














