রবিবার ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক

🗓 শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

👁️ ২৬ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

👁️ ২৬ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন, টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ এক সন্দেহভাজন মানবপাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে টেকনাফ ইউনিয়নের মহেশখালিয়া পাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় সেখান থেকে ৭.৬৫ মিলিমিটার ক্যালিবারের একটি বিদেশি পিস্তলসহ একজনকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. ইয়াসিন (২৮)। তিনি টেকনাফ থানার মহেশখালিয়া পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোস্ট গার্ড জানতে পারে, ইয়াসিন দীর্ঘদিন ধরে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত।

তার বিরুদ্ধে হত্যা ও মানবপাচারসহ একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জব্দ করা অস্ত্রও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, মানবপাচার দমন ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর