সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ই এপ্রিল সকালে মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে আরএমও ডাঃ আজমল হুদার পরিচালনায় অনুষ্ঠিত হয়।
র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম।
বিশেষ অতিথি ছিলেন- মহেশখালী থানার ওসি মোঃ আব্দুস সোলতান, মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈকত বড়ুয়া, মহেশখালী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ওমর ফারুক, মহেশখালী উপজেলা ইসলামি ফাউন্ডেশন সুপার ভাইজার মোহাম্মদ কাসেম।
এছাড়াও সংশ্লিষ্ট স্টেক হোল্ডার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানগন উপস্থিত ছিলেন।














