বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

🗓 বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

👁️ ২ বার দেখা হয়েছে

মো: রেজাউল করিম,ঈদগাঁও :: কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু’জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫, কক্সবাজার।

বুধবার (১৩ মে) রাতে ইউনিয়নের আলমাছিয়া পূর্ব গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টার দিকে র‍্যাব-১৫ এর একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দু’জনকে হাতেনাতে আটক করা হয়।

তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ঈদগাঁও কালিরছড়ার এনামুল হক এনাম ও নুরুল আফসার রিপন।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

উদ্ধারকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

​তিনি আরো জানান, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের নির্মূল করতে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর