হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ জেটি ঘাট থেকে নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
১৪ মে বৃহস্পতিবার বিকেলে এ ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সীমান্তের ওপারে কয়েকটি স্থান থেকে একই সঙ্গে ধোঁয়া উড়তে দেখা যায়।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও সরকারি বাহিনীর মধ্যে সংঘাত চলছে।
রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে গোলাগুলি, মর্টার শেল ও বিমান হামলার কারণে বারবার আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া টেকনাফ সীমান্ত থেকে দৃশ্যমান হয়েছে।
এই পরিস্থিতিতে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তবাসীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড নাফ নদী ও সীমান্তে টহল জোরদার রেখেছে বলে জানা গেছে।













