বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিলেন দিদার চেয়ারম্যান

🗓 বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

👁️ ৮ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

👁️ ৮ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার (চকরিয়া উপজেলা থেকে সদ্য আলাদা) কোনাখালী ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দিদারুল হক সিকদার বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত (৬ ঘন্টা) জন্য প্যারোলে মুক্তি পেয়ে তাঁর মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে পুলিশ পাহারায় চেয়ারম্যান দিদারুল হক সিকদার কোনাখালী ইউনিয়নের বাংলাবাজারস্থ নিজ বাড়িতে পৌঁছেন। এসময় সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।

পরে হাজারো মানুষের উপস্থিতিতে নিকটস্থ করিমিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা সম্পন্ন হয়। সেখানে মরহুমা মায়ের জন্য কোনাখালীবাসি এবং সমবেত মুসল্লীদের কাছে দোয়া চান দিদারুল হক সিকদার।

দিদারুল হক সিকদার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের নামাজে জানাজায় অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

তিনি বলেন, কোনাখালী ইউনিয়ন পরিষদের সদ্য অব্যহতি দেওয়া চেয়ারম্যান দিদারুল হক সিকদার চলতি বছরের ফেব্রুয়ারী মাসে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হন। বুধবার (১৩ মে) বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মা ইন্তেকাল করেন।

এরই প্রেক্ষিতে ওইদিন সন্ধ্যার দিকে দিদারুল হক সিকদারের আইনজীবী কক্সবাজার জেলা ম্যাজিষ্ট্রেটের (জেলা প্রশাসক) কাছে মায়ের নামাজে জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করলে জেলা ম্যাজিষ্ট্রেট মানবিক বিবেচনায় তা মঞ্জুর করে।

ওসি বলেন , বৃহস্পতিবার দুপুরে মায়ের জানাজা ও দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যেই চেয়ারম্যান দিদারুল হক সিকদারকে কক্সবাজার জেলা কারাগারে ফেরত পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নবগঠিত মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদারের মা জান্নাতুল ফেরদৌস (৮২) আগেরদিন বুধবার বিকেল তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কোনাখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকার মরহুম শাহাদাত আলী সিকদারের সহধর্মিণী ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর