রবিবার ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে বাজুসের নিবার্চন সম্পন্ন : আরিফ সভাপতি ও বিজন ধর সম্পাদক নির্বাচিত

🗓 রবিবার, ১৭ মে ২০২৬

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ১৭ মে ২০২৬

👁️ ২ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশে ঈদগাঁও জুয়েলারী এসোসিয়েশন (বাজুস)র ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৭মে (রবিবার) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পযন্ত ভোটগ্রহণ চলে স্বর্ণপল্লী এলাকার সমিতি নিজস্ব কার্যালয়ে।

দিনব্যাপী ভোটারসহ প্রার্থী ও তাদের কর্মীসমর্থকদের মাঝে উৎসবের আমেজ লক্ষনীয়।

ভোটগ্রহণের নির্ধারিত সময়ের মধ্যে পরিদর্শনে আসেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর তাজ জনি,ক্রীড়া সংস্থার সদস্য সচীব আজমগীর, ইসলামাবাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম,ইউপি সদস্য নুরুল হুদা, সুমন কান্তি দে,বিশিষ্ট ব্যবসায়ী স্বপন কান্তি দে, ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম ও ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরসহ অনেকে।

এই নির্বাচনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জুয়েলারী এসোসিয়েশন (বাজুস) জেলা শাখার সভাপতি সুবাস ধর ও সাধারণ সম্পাদক হাজী ওসমান গনি।

নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে অংশ নেন, মৃনাল আচায্য, পরিমল কান্তি দে,সুলাল ধর, হাজী সেলিম ও খোকন মল্লিকসহ অনেকে।

নির্বাচন শেষে ফলাফলে সভাপতিতে আরিফুর রহিম (প্রাপ্ত ভোট ২৩),সাধারণ সম্পাদক বিজন ধর (প্রাপ্ত ভোট ৩৬), সহ সভাপতি উজ্জল ধর ( প্রাপ্ত ভোট ৪০), সাংগঠনিক সম্পাদক তাপস কান্তি দে (প্রাপ্ত ভোট ৩৬) সদস্য পদে নির্বাচিত হন- টিংকু দত্ত, সুমল ধর, অজয় ধর ও সৈকত ধর।

এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন যুগ্ন সাধারণ সম্পাদক সনজয় ধর, অর্থ সম্পাদকে উজ্জ্বল কান্তি দে ও দপ্তর সম্পাদকে অয়ন দত্ত।

নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজন আচায্যে।

উল্লেখ যে, ঈদগাঁও বাজার এলাকায় প্রায় সপ্তাহ ধরে নানা পদের প্রার্থীর গনসংযোগও প্রচারনায় সরগরম ছিল। ব্যানার,পোষ্টার,লিফলেটে অলি গলি জুড়ে নিবার্চনী আমেজে মুখরিত ছিল।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর