রবিবার ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক, ৬ দিনের কারাদণ্ড

🗓 রবিবার, ১৭ মে ২০২৬

👁️ ১৯ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ১৭ মে ২০২৬

👁️ ১৯ বার দেখা হয়েছে

সরওয়ার কামাল,মহেশখালী  :: কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের শুকরিয়াপাড়া ১নং ওয়ার্ডের পাহাড়তলী এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (১৭ মে) বেলা সাড়ে ১২টার দিকে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে ওই যুবককে ৩ পিস ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার জানান, জনস্বার্থে মহেশখালী উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর