নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার পৃথক পৃথক সময়ে উপজেলার কৈয়ারবিল ও লেমশিখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুদের মধ্যে একজন সৈয়দ হাসান (৩ বছর ৬ মাস)।
সে কইয়ারবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিন্দাপাড়া এলাকার রমিজ আলমের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে শিশুটি পানিতে পড়ে যায়।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, একইদিনে লেমশিখালী ইউনিয়নের করলার পাড়া এলাকায় পানিতে ডুবে মারা যায় সাব্বির (৫)। সে ওই এলাকার এরশাদের ছেলে।
দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দুপুর ১টা ৪০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।













