সোমবার ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ৫৪ কোটি ২৫ লক্ষ টাকার মাদক ধ্বংস

🗓 সোমবার, ১৮ মে ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ১৮ মে ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মাদক ধ্বংস কমিটির উদ্যোগে রবিবার বিভিন্ন মাদক মামলায় জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

রবিবার ১৭ মে দুপুরে বিভিন্ন মাদক মামলায় জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়।।

ধ্বংস করা মাদকের বাজারমূল্য ৫৪ কোটি ২৫ লক্ষ ১২ হাজার ২২৫ টাকা।

ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ১৮ লক্ষ ৬ হাজার ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২৪ লিটার ৭৫০ মিলিলিটার দেশীয় চোলাই মদ এবং ৩০ কেজি ২১৫ গ্রাম গাঁজা।

মাদক ধ্বংস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধ্বংস কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হোসেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর