ওবাইদুল রহমান নয়ন,টেকনাফ :: কক্সবাজার সমুদ্রসীমার সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগর থেকে তিনটি ফিশিং বোট ও ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। অভিযানে ৩৩ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
শাহপরীর দ্বীপ জেটিঘাটে রবিবার (১৭ মে) দুপুরে টেকনাফ শাহপরীরদ্বীপ কোস্ট গার্ড স্টেশনে আয়োজিত ব্রিফিংয়ে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. মুত্তাকীন সিদ্দিকী এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় এক যৌথ উপলব্ধি অভিযান চালিয়ে তিনটি সন্দেহভাজন ফিশিং বোট তল্লাশি করা হয় এবং সেই সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।
জব্দকৃত সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা মূলত হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে সিমেন্ট সংগ্রহ করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারের নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠীর কাছে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে পাচারে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানান কর্তৃপক্ষ।
আটককৃত ৩৩ জনের পরিচয় হলো—
১। মোঃ হান্নান (৪৫), পিতা: আবু সিকদার, চর গোয়ালিয়া, মনপুরা, ভোলা।
২। মোঃ জুয়েল (২০), পিতা: মোঃ জহির, রঘুনাথপুর, রামগতি, লক্ষ্মীপুর।
৩। জমির উদ্দিন (৩৫), পিতা: মৃত বদু মিয়া, কালারমারছড়া, মহেশখালী, কক্সবাজার।
৪। মোঃ সরোয়ার (৩৪), পিতা: মৃত আব্দুল কাদের, কাতুরিয়া, বাঁশখালী, চট্টগ্রাম।
৫। মোঃ রিপন (২৩), পিতা: মোঃ সরোয়ার, চর গোয়ালিয়া, মনপুরা, ভোলা।
৬। মোঃ তৌহিদ (২২), পিতা: লোকমান হাকিম, শক্করকুল, চন্দনাইশ, চট্টগ্রাম।
৭। মোঃ রিয়াজ (২৬), পিতা: আবু তাহের, চর ফলকন, রামগতি, লক্ষ্মীপুর।
৮। মোঃ সবুজ (২২), পিতা: সোলেমান, চরোবতি, রামগতি, লক্ষ্মীপুর।
৯। মোঃ শিপন (৫১), পিতা: মৃত মোজাফফর আহমদ, সারিকাইত, সন্দ্বীপ, চট্টগ্রাম।
১০। মোঃ আব্দুল হালিম (২৯), পিতা: মোঃ আব্দুল মান্নান মাঝি, দক্ষিণ সাকুচিয়া, মনপুরা, ভোলা।
১১। মোঃ সোহাগ (৩৪), পিতা: মোঃ দুলাল সওদাগর, বিশ্ব কলোনি, আকবরশাহ, চট্টগ্রাম।
১২। মোঃ নাদিম (৩০), পিতা: নুরুজ্জামান, গোল পাহাড়, আকবর শাহ, চট্টগ্রাম।
১৩। মোঃ জনি (৩১), পিতা: বাবলু গাজি, গোলবাহার, আকবর শাহ, চট্টগ্রাম।
১৪। আব্দুল করিম (৪২), পিতা: আব্দুল খালেক, সৈয়দপুর, মিরসরাই, চট্টগ্রাম।
১৫। মোঃ শরিফ (২২), পিতা: মোঃ মুজিব, বাগানবাড়ী, আদর্শ সদর, কুমিল্লা।
১৬। মোঃ শিফন (২২), পিতা: সরোয়ার, চর গোয়ালিয়া, মনপুরা, ভোলা।
১৭। মাঈনউদ্দীন (৪৭), পিতা: মৃত আবুল কাশেম, দুর্গাপুর, চৌধুরীহাট, মিরসরাই, চট্টগ্রাম।
১৮। মোস্তাকিন আরাফাত (২২), পিতা: মোঃ আলী, বিশ্ব কলোনি, ফিরোজশাহ, আকবর শাহ, চট্টগ্রাম।
১৯। মোঃ সোলেমান (৪১), পিতা: মৃত হাফেজ আহমেদ, চরকলাকোপা, রামগতি, লক্ষ্মীপুর।
২০। আনোয়ার হোসেন (৪৩), পিতা: মৃত হাফেজ আহমেদ, চরকলাকোপা, রামগতি, লক্ষ্মীপুর।
২১। আলাউদ্দিন (২০), পিতা: আবুল কালাম, সারিকাইত, সদরঘাট, সন্দ্বীপ।
২২। সাদ্দাম (২৪), পিতা: আব্দুস সোবহান, বিশ্ব কলোনি, ফিরোজশাহ, আকবর শাহ, চট্টগ্রাম।
২৩। মোঃ শাহিন (২৮), পিতা: আব্দুল খালেক, ফলকন, কমলনগর, লক্ষ্মীপুর।
২৪। আব্দুল হালিম (২৮), পিতা: মোঃ হোসেন, দক্ষিণ সাকুচিয়া, মনপুরা, ভোলা।
২৫। মোঃ শাহিন (১৯), পিতা: সাহাবউদ্দীন, দক্ষিণ সাকুচিয়া, মনপুরা, ভোলা।
২৬। মোঃ ফারুক (২৬), পিতা: আবু সৈয়দ, বড় খোলারপাড়া, মহেশখালী, কক্সবাজার।
২৭। মোঃ আক্তার হোসেন (২২), পিতা: মোঃ ইদ্রিস, আনোয়ারা, চট্টগ্রাম।
২৮। মোঃ রুবেল (২৫), পিতা: মোঃ হাবিবুল্লাহ, তজুমদ্দিন, ভোলা।
২৯। মোঃ ফাহাদ (২৩), পিতা: আব্দুল লতিফ, কানাইঘাট, সিলেট।
৩০। মোঃ রুবেল (২৬), পিতা: আব্দুল জলিল, উখিয়া, কক্সবাজার।
৩১। সাহাবুদ্দিন (৪৫), পিতা: মোঃ কালাম, মহেশখালী, কক্সবাজার।
৩২। মোঃ মনির (৩৫), পিতা: আকবর আহমেদ, সাইডমারা, মহেশখালী, কক্সবাজার।
৩৩। মোঃ হোসন (৪০), পিতা: মৃত আব্দুল রশিদ, কমলনগর, লক্ষ্মীপুর।
কোস্ট গার্ড আরও জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযানও জোরদার করা হয়েছে।
জব্দকৃত সিমেন্ট, পাচারে ব্যবহৃত ফিশিং বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।













