সোমবার ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ জন গ্রেফতার

🗓 রবিবার, ১৭ মে ২০২৬

👁️ ৩৩ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ১৭ মে ২০২৬

👁️ ৩৩ বার দেখা হয়েছে

এম.জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবক রাখার লক্ষ্যে চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের দিকনির্দেশনায় বিভিন্ন অফিসার ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন সিরাজুল হক (৪৪), বশির আহমদ (৫২), হারুন আমিন (২১), কাউসার বিবি (১৯), নাছিমা খাতুন (৬০), মমতাজুল ইসলাম (৪২), জাফর আলম, জাহেদুল ইসলাম বাপ্পী (২৪), আবুল কাশেম (৫৫) ও মো. আবুল কাশেম (৩৩)।

তাদের বিরুদ্ধে রয়েছে বিভিন্ন ধরণের মামলা — ঋণভিত্তিক বা নিয়মিত মামলার পাশাপাশি মাদক আইনের মামলাও অন্তর্ভুক্ত।

ওসি মো. মনির হোসেন জানিয়েছেন, চকরিয়া থানার দায়িত্বাধীন এলাকায় সক্রিয় থাকা অপরাধচক্র, মাদক ব্যবসায়ী, ডাকাতসহ পরোয়ানাভুক্তদের গ্রেফতারে এবং স্থানীয় আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে।

শনিবারের অভিযানে গ্রেফতারকৃতদের রোববার দুপুরে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে বলে তিনি জানান।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর