এস এম জুবাইদ,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়ায় বোতল কারখানার কালো ধোঁয়ায় বিপন্ন হচ্ছে জনজীবন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর ইউনিয়নে বাইম্যাখালী এলাকায় স্থাপিত হয় এ বোতল কারখানা। এটির মালিকানায় আছেন শাহজাহান নামের এক ব্যক্তি।
কারখানা ঘুরে দেখা যায়, বিভিন্ন ভাংগারি এবং পেরীদের কিনে আনা প্লাস্টিক বোতলগুলো তারা কিনে নিচ্ছে।
এগুলো বিভিন্ন জাতে ভাগ করে কারখানায় পুড়িয়ে ঢাকা নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। এসব কালো ধোঁয়ায় মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ।
স্থানীয়দের অভিযোগ, কারখানার চুলা থেকে নির্গত ধোঁয়ার কারণে শ্বাসকষ্টসহ নানা সমস্যা তৈরি হচ্ছে।
এদিকে এ কারখানার মালিক শাহজাহান বলেন, কুড়িয়ে আনা প্লাস্টিক বোতল আর স্টিকার গুলো পুড়ে রিসাইকেলিং করে ঢাকায় পাঠানো হয়।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা লাইসেন্স আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ জন্য কোন লাইসেন্স লাগেনা।













