আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওর্য়াডে জারুলিয়াছড়ি ইটের রাস্তা মাথায় ঢালুর উপরে তিন হাজার পিস ইয়াবাসহ একজন মোটরসাইকেল চালককে মোটরসাইকেল সহ আটক করেন পুলিশ।
বৃহস্পতিবার ২ এপ্রিল দুপুর দেড়টার দিকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে মোটরসাইকেল চালককে সন্দেহ হলে তল্লাশি করার সময় পলিথিনে মোড়ানো অবস্থায় তিন হাজার পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক মটর সাইকেল চালক আবদুল মালেকের পুত্র ছৈয়দ আকবর(২১)।তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৪নং ওর্য়াড চাকঢালালা বাজার এলাকার বাসিন্দা।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে তিন হাজার পিস ইয়াবা।১টি ডিসকাভার ১২৫সিসি মোটরসাইকেল।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃদা জানান আটককৃত আসামি বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।















