বিদ্যুৎ নিয়ে তালবাহানা,
জানতে চায় আজ জনতা—
দেশ চালাতে ব্যর্থ হলে,
ছাড়তে হবে ক্ষমতা।
কবে ঘুচবে আঁধার কালো?
কবে ফিরবে স্বস্তি?
তীব্র দাহে জনজীবনে—
বাড়ছে শুধু অস্বস্তি।
বিদ্যুৎ বিনে সব অচল আজ,
বিপন্ন সব শিল্প-কাজ;
উন্নয়ন কি তবে বৃথা?
ক্ষুব্ধ মনে জাগছে লাজ।
ক্ষেপে গেলে আমজনতা,
রইবে না আর শাসন—
জনগণ যদি জাগে এবার,
টলে যাবে ঠিকই আসন।
——————–
আপনার এই প্রতিবাদী লেখনী অব্যাহত থাকুক!
২৩ এপ্রিল ২০২৬ইং














