শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন শুরু

🗓 শুক্রবার, ০১ মে ২০২৬

👁️ ১০ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ০১ মে ২০২৬

👁️ ১০ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক,চকরিয়া :: কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ) কক্সবাজারের চকরিয়া উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (১ মে)  বিকেলে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন শুরু হয়েছে।

এ উপলক্ষে  কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম জাহেদ চৌধুরীর নেতৃত্বে চকরিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা শুরু করা হয়।

সপ্তাহব্যাপী অনুষ্ঠানের প্রথমদিন চকরিয়া উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।

উদ্বোধন পূর্বে বিএমএসএফ’র চকরিয়া উপজেলা শাখার সভাপতি কালের কন্ঠ ও দৈনিক আজাদী প্রতিনিধি ছোটন কান্তি নাথের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ, সুপ্রভাত, একুশে পত্রিকার প্রতিনিধি এম জিয়াবুল হকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট এ এম ওমর আলী। এসময় শোভাযাত্রা কর্মসূচিতে অংশ নেন চকরিয়া উপজেলার প্রবীণ সাংবাদিক দৈনিক সমকাল প্রতিনিধি মাহমুদুর রহমান মাহমুদ, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি রফিক আহমদ, দৈনিক মানবকণ্ঠের আবদুল মজিদ, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মুকুল কান্তি দাশ, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মুহাম্মদ মনজুর আলম, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি শাহরিয়ার বাপ্পী, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি নাজমুল সাঈদ সোহেল, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি এম. কামাল উদ্দিন, দৈনিক বাংলার প্রতিনিধি ইউসুফ বিন হোসাইন, ফ্রি-ল্যান্সার সাংবাদিক এরশাদুল হক, দৈনিক খবরের কাগজ প্রতিনিধি রাজু দাশ, দৈনিক নিরপেক্ষ প্রতিনিধি কফিল উদ্দিন প্রমূখ।

শোভাযাত্রার শুরুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম জাহেদ চৌধুরী বলেন, জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সমস্যা তুলে ধরতে আবেদন নিবেদন করার সুবিধার্থে আলাদা ডেক্স, স্থায়ী নিয়োগপত্র দিয়ে ওয়েজবোর্ড অনুযায়ী বেতন-ভাতা নিশ্চিত করণ, যেনতেন ভাবে সাংবাদিক ছাটাইসহ ১৪ দফা বাস্তবায়ন করতে হবে।

এসব দাবী বাস্তবায়ন ত্বরান্বিত করতে দেশের সকল সাংবাদিককে এককাট্টা হতে হবে।

উদ্বোধনী বক্তব্যে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, সাংবাদিকদের সকল দাবী বাস্তবসম্মত।

পর্যাপ্ত বেতন-ভাতা নিশ্চিত করলে বস্তুনিষ্ঠ সংবাদ করে জনগণ ও দেশের উন্নয়ন সহজ হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর