রবিবার ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে ওলামা পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

🗓 শনিবার, ১৬ মে ২০২৬

👁️ ২১ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ১৬ মে ২০২৬

👁️ ২১ বার দেখা হয়েছে

মোঃ রেজাউল করিম,ঈদগাঁও :: ভারতে অমুসলিম কর্তৃক মুসলিম নিধন এবং বর্বরোচিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঈদগাঁওতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৬ মে (শনিবার) বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদ আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি বাদে আসরের নামাজ পরবর্তী শাপলা চত্ত্বর হতে শুরু হয়ে বাস স্টেশনে চলে আসে।

পুলিশ বক্স চত্বরে সমাবেশ শুরু হয়।

এতে বক্তব্য রাখেন, ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ খতিব হাফেজ জহিরুল ইসলাম, মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার শিক্ষক হাফেজ মুবিনুল হক জমিরী,মাছুয়াখালী আশরাফুল মাদ্রাসার শিক্ষক হাফেজ রমজান আলী,আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ হেফাজত উল্লাহ নদবী,গোমাতলী মাদ্রাসার মুহতামিম মাওলানা ইমাম জাফর আলম,ব্যবসায়ী হাফেজ শহিদুল্লাহ মিয়াজী, শামশুল হক আজিজি এবং হাফেজ নজিরুল ইসলামসহ আরো অনেকে। বক্তারা ভারতে মুস লিম নিধনসহ হামলায় তীব্র নিন্দা জানান।

বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশে ঈদগাঁও এলাকার আশপাশের বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা মিছিল সহকারে সমাবেশে যোগ দেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর