মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় মো. আলমগীর হোসেন (৩৩) নামের হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
শুক্রবার (১৬ মে) দিবাগত রাত আড়াইটার দিকে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজিয়ান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার সন্ধ্যায় র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, চকরিয়া থানার একটি হত্যা মামলার পলাতক আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানের সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন আলমগীর। তবে র্যাব সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আলমগীর হোসেনের বিরুদ্ধে চকরিয়া থানায় দায়ের হওয়া একটি নৃশংস হত্যাকাণ্ডের মামলা রয়েছে। তিনি ওই মামলার দীর্ঘদিন পলাতক ছিলেন।
সহকারী পরিচালক আ. ম. ফারুক নিশ্চিত করেছেন, গ্রেপ্তার এ আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।###














