রবিবার ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে গাঁজা ও টাকাসহ নারী মাদককারবারি আটক : বিভিন্ন মামলার আরও ৪ আসামি গ্রেফতার

🗓 শনিবার, ১৬ মে ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ১৬ মে ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর,ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ পৃথক বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে।

একইসঙ্গে সাজাপ্রাপ্ত পলাতক আসামি, সিআর পরোয়ানাভুক্ত আসামি এবং অপরাধ প্রতিরোধমূলক অভিযানে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মোট পাঁচজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, ১৬ মে সকাল ৯টার দিকে ঈদগাঁও থানাধীন ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকার একটি বসতঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

ঈদগাঁও থানার সাব-ইন্সপেক্টর মোঃ আশরাফ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নারী মাদক ব্যবসায়ী আমিনা খাতুন (৪২)কে আটক করা হয়।

এসময় তার হেফাজত থেকে সাদা কাগজে মোড়ানো ১০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৬০ গ্রাম। পাশাপাশি মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ৬০ হাজার ৯৯০ টাকাও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আমিনা খাতুন ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকার বাসিন্দা। তার স্বামী জহির আহমদ এবং পিতা মৃত ছোবহান আলী।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ঈদগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৩, তারিখ ১৬ মে ২০২৬।

পুলিশ জানিয়েছে, আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে পৃথক অভিযানে লোহাগাড়া থানার একটি মাদক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কায়েস মিয়া প্রকাশ কাউসারকে গ্রেফতার করা হয়।

তিনি ইসলামাবাদ ইউনিয়নের উত্তর লরাবাক এলাকার বাসিন্দা।

এছাড়া দ্রুত বিচার আইনের একটি সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ ইয়াছিনকেও আটক করা হয়েছে। তার বাড়ি ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকায়।

একইদিন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ধর্তব্য অপরাধ প্রতিরোধে ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারায় আরও দুইজনকে আটক করা হয়।

তারা হলেন শফিকুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ রফিকুল ইসলাম (২৮)। উভয়ের বাড়ি পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী এলাকায়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এলাকায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর