রবিবার ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেরিন ড্রাইভ দিয়ে প্রাইভেটকারে ইয়াবা পাচারকালে মাদককারবারি আটক

🗓 রবিবার, ১৭ মে ২০২৬

👁️ ১৭ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ১৭ মে ২০২৬

👁️ ১৭ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক দিয়ে প্রাইভেটকারে ইয়াবা পাচারের সময় এক মাদক কারবারিকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এসময় ইয়াবা বহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

শনিবার উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৬ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্ট এলাকায় পৌঁছালে বিজিবি সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান।

তল্লাশির একপর্যায়ে গাড়ির স্টিয়ারিংয়ের ভেতরে কালো কসটেপ দিয়ে মোড়ানো একটি ছোট প্যাকেট উদ্ধার করা হয়।

পরে সেটি খুলে গণনা করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় গাড়িচালক মোঃ আব্দুল্লাহ (৩০) কে আটক করা হয়।

তার বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শেখের খিল এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবির অধিনায়ক আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য মাদক কারবারি ও সরবরাহকারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত প্রাইভেটকার এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদকসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর