এম আবু হেনা সাগর,ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁও থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক বন মামলার দীর্ঘদিনের পলাতক ও সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামি আবুল কালাম (৪০)। তিনি ঈদগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিরছড়া শিয়াপাড়া এলাকার মৃত নাজির হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বন মামলা নং-২৬/১৫ (সদর) মামলায় বিজ্ঞ আদালত আবুল কালামকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ, ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং আরও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
পাশাপাশি জরিমানা অনাদায়ে অতিরিক্ত ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও রয়েছে।
এছাড়াও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঈদগাঁও থানায় আরও দুটি বন মামলার পরোয়ানা রয়েছে। মামলাগুলো হলো— বন-০২/২২ ঈদগাঁও এবং বন-০৯/২৩ ঈদগাঁও।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে।
পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।













