সোমবার ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ-উল-আযহা উদযাপনে কক্সবাজার জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভায় নানা সিদ্ধান্ত

🗓 রবিবার, ১৭ মে ২০২৬

👁️ ৩৬ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ১৭ মে ২০২৬

👁️ ৩৬ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উদযাপন উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শাহিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলার নিরাপত্তা, স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা এবং পর্যটকদের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে নানা প্রস্তুতির সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচ্য সিদ্ধান্তসমূহ:

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে একাধিক ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছে।

কোরবানি পশুর বর্জ্য দ্রুত অপসারণের জন্য বিশেষ পরিচ্ছন্নতা দল মোতায়েন করা হবে।

ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ টহল বৃদ্ধি করে স্থানীয় ও পর্যটকদের নিরাপত্তা ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করা হবে।

গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে সার্বিক আইন-শৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা নেয়া হবে।

প্রতিটি স্থায়ী ও অস্থায়ী পশুর হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপন করা হবে।

চামড়া সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে লবণ সরবরাহ করা হবে।

রাস্তার পাশে গড়া পশুর হাটের কারণে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সভায় অগ্রাধিকার মতো এসব ব্যবস্থাকে ত্বরান্বিত করে ঈদকালীন জনস্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় কাজ করার অঙ্গীকার করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর