রবিবার ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে পুষ্টি উন্নয়নে ও দারিদ্র্য হ্রাসে মাশরুম চাষের মাঠ দিবস অনুষ্ঠিত

🗓 শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

👁️ ২৫ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

👁️ ২৫ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় কক্সবাজারে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

১২মার্চ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ঝিলংজা হর্টিকালচার সেন্টার এর হলরুমে মাশরুম চাষী, উদ্যোক্তা ও স্থানীয়দের নিয়ে এ দিবস পালিত হয়।

এ সময় মাশরুম চাষে চাষীদের আগ্রহী করতে ও এর উপকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার জেলার উপপরিচালক কৃষিবিদ ড. বিমল কুমার প্রামানিক।

এসময় কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ নিকছন চন্দ্র পাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝিলংজা হর্টিকালচার সেন্টার এর উপপরিচালক মো: কুতুবউদ্দিন, কক্সবাজার জেলা মৎস্য অফিসার নাজমুল হুদা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শাহিন মিয়া, কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপ-পরিচালক মৌসুমি পাল, সদর উপজেলা কৃষি অফিসার রাশেল রানা, রামুর কৃষি সম্প্রসারণ অফিসার সুশান্ত দেবনাথ, মাশরুম চাষী ও উদ্যোক্তা মিজানুর রহমানসহ অন্যান্যরা।

সভায় বক্তারা কৃষকদের মাশরুম চাষে আগ্রহী করতে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন।

এছাড়া মাশরুম যে বিভিন্ন রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে তা অবহিত করাসহ মাশরুম চাষে উদ্বুদ্ধ করা হয় স্থানীয়দের।

এসময় শতাধিক মাশরুম চাষি,উদ্যোক্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর