নাজিম উদ্দিন, পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের সামাজিক ও আর্তমানবতার সংগঠন ‘ফ্রন্ট ফাইটার এসোসিয়েশন’ এর উদ্যোগে ইফতার আয়োজন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৪মার্চ) ফুলতলা স্টেশন সংলগ্ন উপকূলীয় আইডিয়াল স্কুল হলরুমে এ আয়োজন করা হয়।
ইফতার আয়োজনের আয়োজক ছিলেন, মগমানা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও জেলা জাতীয়াতাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সদস্য সায়েদ খাঁন শান্ত।
প্রধান অতিথি হিসেবে ছিলেন, মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মগনামা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কায়েস আহমদ, ইউপি সদস্য আমির উদ্দিন, উপকূলীয় আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা শাহাদত হোসেন, ফ্রন্ট ফাইটার এসোসিয়েশন এর চেয়ারম্যান মুবিনুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মগনামার পরিদর্শক মুবিনুল ইসলাম, শিক্ষক সাইফুল ইসলাম, তারেক, রিদুয়ান, হামিদ, ইরাক,হানিফ, খালেক, আয়াছ উল্লাহ প্রমূখ।
এছাড়া ব্যবসায়ী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, গনমাধ্যমকর্মী ও বিভিন্ন পেশার মানুষ ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন।













