শনিবার ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে মাদক কারবারি আটক

🗓 মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

👁️ ১০২ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

👁️ ১০২ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন, টেকনাফ :: টেকনাফের বাহারছড়ায় বিপুল পরিমাণ দেশীয় মদসহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ২৪ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক টেকনাফ থানাধীন বাহারছড়া মাথাভাঙ্গা মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ইজিবাইক তল্লাশি করে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার মূল্যের ৩৫ লিটার দেশীয় মদসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।

আটক জসিম উদ্দিন (২৬) টেকনাফ জাহাজপুরার হলবনিয়া গ্রামের আমির আহমদ এর পুত্র।

জব্দকৃত দেশীয় মদ, ইজিবাইক ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর